Skip to main content

RUTAA

রাজশাহী বিশ্ববিদ্যালয় থিয়েটার
অ্যালামনাই অ্যাসোসিয়েশন
রাজশাহী বিশ্ববিদ্যালয় থিয়েটার অ্যালামনাই অ্যাসোসিয়েশন

Home

Home

রাজশাহী বিশ্ববিদ্যালয় থিয়েটার অ্যালামনাই অ্যাসোসিয়েশন

মঞ্চের আলোয় গাঁথা

দূরত্ব আর শহরের ব্যবধান আমাদের আলাদা করলেও রাবি থিয়েটারের মঞ্চ আমাদের চিরকাল এক সুতোয় বেঁধে রেখেছে।

রুটা’র সদস্যরা একসাথে
রাজশাহী বিশ্ববিদ্যালয় থিয়েটার অ্যালামনাই অ্যাসোসিয়েশন

মঞ্চের আলোয় গাঁথা

দূরত্ব আর শহরের ব্যবধান আমাদের আলাদা করলেও রাবি থিয়েটারের মঞ্চ আমাদের চিরকাল এক সুতোয় বেঁধে রেখেছে।

এক জায়গায় সব

রুটা’র সাথে যুক্ত থাকুন

১৮৮
অ্যালামনাই
১৭
সদস্যের কার্যনির্বাহী কমিটি
২৫ বছর
পর প্রথম পূর্ণাঙ্গ সম্মেলন
২০২৬–২৮
বর্তমান কমিটির মেয়াদ
‘I LOVE THEATRE’ লেখার সামনে রুটা’র সদস্যরা
রুটা’র টি-শার্ট পরে সাবেক শিক্ষার্থীরা
২৫ বছর পর
প্রথম পূর্ণাঙ্গ সম্মেলন ও
নির্বাচিত কমিটি
আমাদের কথা

মঞ্চ থেকে জীবনের পথে —
এক অটুট বন্ধন

রাজশাহী বিশ্ববিদ্যালয় থিয়েটার অ্যালামনাই অ্যাসোসিয়েশন (রুটা) থিয়েটার বিভাগের সাবেক শিক্ষার্থীদের সংগঠন। ক্যাম্পাস ছেড়ে আমরা ছড়িয়ে পড়েছি দেশ-বিদেশের নানা শহরে, নানা পেশায় — কিন্তু মঞ্চের আলো, মহড়ার দিনগুলো আর একসাথে গড়ে ওঠা স্বপ্ন আজও আমাদের এক করে রাখে।

সেই বন্ধনকে সংগঠিত রূপ দিয়ে প্রজন্ম থেকে প্রজন্মে যোগাযোগ, সহযোগিতা আর নাট্যচর্চার ধারা এগিয়ে নেওয়াই রুটা’র লক্ষ্য।

সভাপতির কলম থেকে

সভাপতির বাণী

“The Department of Theatre is more than an academic space—it is a shared journey of learning, discipline, creativity, and collective growth.”

মো. হোসেন মারুফ
সভাপতি, রুটা · সেশন ২০০৪–০৫
কেন রুটা?

আমাদের অঙ্গীকার

রাজশাহী বিশ্ববিদ্যালয় থিয়েটার বিভাগের সমৃদ্ধ ঐতিহ্যকে প্রজন্ম থেকে প্রজন্মে এগিয়ে নেওয়া

০১

অ্যালামনাই নেটওয়ার্ক

দেশ-বিদেশে ছড়িয়ে থাকা রাবি থিয়েটারের সব প্রজন্মের শিল্পী ও নির্দেশকদের এক সুতোয় গাঁথা।

০২

নাট্য সংস্কৃতি

মঞ্চের সমৃদ্ধ ঐতিহ্য সংরক্ষণ এবং নতুন প্রজন্মের প্রতিভাদের পথ দেখানো।

০৩

কল্যাণ সহায়তা

সংগঠনের সদস্য ও প্রবীণ শিল্পীদের পাশে একসাথে দাঁড়ানো।

কার্যনির্বাহী কমিটি · ২০২৬–২০২৮

নেতৃত্বে যাঁরা

রুটা’র প্রথম সম্মেলনে সাবেক ও বর্তমান নাট্যকর্মীদের প্রত্যক্ষ ভোটে আগামী দুই বছরের জন্য নির্বাচিত নেতৃত্ব।
সভাপতি

মো. হোসেন মারুফ

সেশন ২০০৪–০৫
সাধারণ সম্পাদক

মো. মাজহারুল আলম খান

সেশন ২০০৫–০৬
সহ-সভাপতি

ড. সুমনা সরকার

সেশন ২০০৬–০৭
সহ-সভাপতি

এস এম রাফসানজানি রক্সি

সেশন ২০১২–১৩
সর্বশেষ

খবর ও আপডেট

রঙিন ছাতার নিচে পুনর্মিলনীতে সাবেক শিক্ষার্থীরা
অ্যালামনাই সংবাদ

রাবির নাট্যকলা বিভাগের প্রথম পুনর্মিলনী

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠন ‘নাট্যকলা অ্যালামনাই অ্যাসোসিয়েশন’-এর প্রথম পুনর্মিলনী আয়োজনের প্রস্তুতি চলছে পুরোদমে। বিভাগের দীর্ঘদিনের পথচলায় প্রথমবারের মতো আয়োজিত …

রুটা’র নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক
অ্যালামনাই সংবাদ

রুটা’র প্রথম সম্মেলন অনুষ্ঠিত: ২৫ বছর পর পূর্ণাঙ্গ কমিটি গঠন, নেতৃত্বে মারুফ ও মুন্না

জমকালো আয়োজন ও উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে সম্পন্ন হলো ‘রাজশাহী বিশ্ববিদ্যালয় থিয়েটার এলামনাই অ্যাসোসিয়েশন (রুটা)’-এর প্রথম ঐতিহাসিক সম্মেলন। গত ০৩ মে (শনিবার) …

আয়োজন

ইভেন্ট ও পুনর্মিলনী

জুন ২০২৬
২৫–২৬
বৃহস্পতি ও শুক্রবার
✓ সম্পন্ন হয়েছে
পুনর্মিলনী

রুটা রিইউনিয়ন ২০২৬

সব প্রজন্মের সাবেক শিক্ষার্থীদের মিলনমেলা — রাজশাহী বিশ্ববিদ্যালয় থিয়েটার বিভাগে দুই দিনের পুনর্মিলনী আয়োজন।
স্থান
থিয়েটার বিভাগ, রাবি
নিবন্ধন ফি
৳ ১,২০০
মোট আসন
১০০ জন
পরবর্তী আয়োজনের খবর সবার আগে পেতে নিবন্ধন করে যুক্ত থাকুন।
সাধারণ জিজ্ঞাসা

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

রাজশাহী বিশ্ববিদ্যালয় থিয়েটার বিভাগের সাবেক শিক্ষার্থীরা রুটা’র সদস্য হতে পারেন। ওয়েবসাইটের নিবন্ধন ফর্ম পূরণ করে সহজেই অ্যালামনাই নেটওয়ার্কে যুক্ত হওয়া যায়।

মেনুর ‘নিবন্ধন’ বোতামে ক্লিক করে অনলাইন ফর্মটি পূরণ করুন। নাম, সেশন ও যোগাযোগের তথ্য দিয়ে ফর্ম জমা দিলেই আপনি অ্যালামনাই নেটওয়ার্কের অংশ হয়ে যাবেন।

‘অ্যালামনাই ডিরেক্টরি’ পাতায় নাম বা সেশন লিখে খুঁজে দেখুন। ডিরেক্টরিতে তালিকাভুক্ত সাবেক শিক্ষার্থীদের তথ্য সেখানে পাওয়া যাবে।

‘অনুদান’ পাতা থেকে অনলাইনে সহজেই অবদান রাখতে পারেন। আপনার প্রতিটি অনুদান সংগঠনের কার্যক্রম ও সদস্যকল্যাণে সরাসরি ভূমিকা রাখে।

rutaa025@gmail.com ঠিকানায় ইমেইল করুন অথবা 0176464645 নম্বরে ফোন করুন। ‘যোগাযোগ’ পাতাতেও বিস্তারিত তথ্য পাবেন।

সহায়তা প্রয়োজন?

এখনো প্রশ্ন আছে?
সরাসরি যোগাযোগ করুন

নিবন্ধন, ডিরেক্টরির তথ্য সংশোধন, অনুদান বা যেকোনো বিষয়ে আমাদের লিখুন কিংবা ফোন করুন — আমরা পাশে আছি।
নিবন্ধন

আপনিও কি রাবি থিয়েটারের প্রাক্তন শিক্ষার্থী?

নিবন্ধন ফর্ম পূরণ করে অ্যালামনাই নেটওয়ার্কে যুক্ত হোন।

তহবিল সংগ্রহ

সংগঠনের পথচলায় পাশে থাকুন

আপনার প্রতিটি অনুদান সরাসরি সংগঠনের কার্যক্রমে ভূমিকা রাখে এবং আমাদের লক্ষ্য পূরণে সহায়তা করে।